৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন নবম শ্রেণি পর্যন্ত নিষিদ্ধ হলো স্মার্টফোন

হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করাতে এসে জটলা

আপডেট: এপ্রিল ২১, ২০২১

নিজস্ব প্রতিবেদক ।। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার নমুনা পরীক্ষার বুথের সামনে জটলা বেধেছে। ফলে যারা করোনায় আক্রান্ত নন, কিন্তু নমুনা পরীক্ষা করাতে এসেছেন, তারাও আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছেন।

 

বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ চিত্র দেখা যায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।

 

সরেজমিন দেখা যায়, বেলা সাড়ে ১১টার পর নমুনা পরীক্ষা শুরু হয়। সিরিয়াল অনুযায়ীই নমুনা পরীক্ষা হয়। যারা নমুনা পরীক্ষা করাতে এসেছেন, তাদের তেমন কোনো অভিযোগ নেই। তবে নমুনা সংগ্রহের বুথের সামনে জটলা রয়েছে।

 

কথা বলে ও অবস্থান করে দেখা যায়, জটলা দূর করতে দায়িত্বপ্রাপ্তরা সবাইকে দূরত্ব বজায় রেখে অবস্থান করতে বলছেন। যদিও এর বাইরে দূরত্ব বজায় রাখার জন্য তাদের বাড়তি কোনো উদ্যোগ নেই। আর আগতরা আগে পরীক্ষা করার জন্য বুথের সামনে থেকে সরছেন না। কেউ কেউ সিরিয়ালে তাদের নাম কখন ডেকে ফেলে, তা শোনার জন্যও জটলা পাকাচ্ছিলেন।

 

নমুনা পরীক্ষা শেষে মো. নাসির জাগো নিউজকে বলেন, ‘আমার সিরিয়াল ২৩ নম্বর ছিল। সিরিয়াল অনুযায়ী আমাদেরকে ডাকছে। সিরিয়াল অনুযায়ী সবাইকে টেস্ট করাচ্ছে।’

 

সিরিয়ালের টিকিট পেতেও ভোগান্তি পোহাতে হয়নি বলেও জানান নাসির। তিনি বলেন, ‘ওখানে যারা দায়িত্বে আছেন, তারা বলছেন দূরত্ব বজায় রাখার জন্য। কিন্তু আমাদের মধ্যে যারা আছে তারা দূরত্ব বজায় রাখছে না। সবাই চায় আগে টেস্ট করাবে-এরকম মনোভাব সবার। এ কারণেই জটলা ছিল।’

 

যারা স্যাম্পল সংগ্রহ করছেন, তাদের আচরণ, ব্যবহার ভালো। তারা স্বাস্থ্যবিধি বজায় রেখেই স্যাম্পল নিচ্ছেন বলে জানান এই নমুনা দিতে আসা এই ব্যক্তি।

384 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন