আপডেট: নভেম্বর ১৮, ২০২৬
অনলাইন নিউজ: বরিশাল আদালতের বিচারক শেখ ফারহান নাদিম নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার রাত থেকে তাকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে আদালতের কর্মকর্তাসহ বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ। এর আগে নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কোতয়ালি থানা পুলিশের ওসি সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেন।
আদালতের একাধিক সূত্র জানিয়েছে, মঙ্গলবারও আদালতের বিচারকার্যে অংশ নিয়েছেন সহকারি জেলা জজ শেখ ফারহান নাদিম। এবং বিকেলে তিনি একটি রিকশাযোগে কোথাও রওনা হয়ে গেছেন। এরপর থেকে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ আছে। গতকাল রাত থেকেই তার সন্ধানে নেমেছে স্বজনসহ আদালতের কর্মকর্তা-কর্মচারীরা।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পুলিশের একাধিক টিম বিচারককে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাঁর মুঠোফোন বন্ধ থাকায় কিছুটা বিলম্বিত হচ্ছে।’সূত্র:বরিশালটাইমস