১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

দেশে লকডাউনে কমেছে করোনা শনাক্তের হার

আপডেট: এপ্রিল ২০, ২০২১

নিজস্ব সংবাদদাতা || দেশে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা কমছে।

গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৭৯৬টি নমুনা সংগ্রহ ও ২৭ হাজার ৫৬টি নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষায় নতুন করে ৪ হাজার ৫৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

 

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০ এপ্রিল পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ৫২ লাখ ২১ হাজার ২৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সরকারি ল্যাবরেটরিতে ৩৮ লাখ ৭৯ হাজার ১৩০টি ও বেসরকারিতে ১৩ লাখ ৪২ হাজার ১৪৫টি পরীক্ষা হয়। নমুনা পরীক্ষায় মোট রোগী শনাক্ত হয় ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জন।

 

স্বাস্থ্য অধিদফতরের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, লকডাউনের কারণে ভাইরাসের সংক্রমণ কম হচ্ছে।

সপ্তাহখানেক আগে প্রতিদিন গড়ে শনাক্ত ছয় থেকে সাত হাজার এবং শনাক্তের হার ২৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল।

আরও এক সপ্তাহ সঠিকভাবে সর্বাত্মক লকডাউন পালিত হলে সংক্রমণ কমে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

324 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন