২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

২৪ ঘণ্টায় মৃত্যু ৪০, কমেছে শনাক্ত

আপডেট: মে ১২, ২০২১

বিশেষ প্রতিনিধি ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জন মারা গেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৩ জন নারী। নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১৪০ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো সাত লাখ ৭৭ হাজার ৩৯৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১২ মে) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া ৪০ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৩২ জন, বেসরকারি হাসপাতালে ৫ জন ও ৩ জন বাসায় মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪৫ জনে।

একই সময়ে সরকারি ও বেসরকারি ৪৫৯টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৪৬০টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৫৬ লাখ ৭৭ হাজার ২২২টি।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের বয়স ষাটোর্ধ্ব। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের ৪ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজন মারা যায়।

1681 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন