৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে, সুযোগ পাচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের

বাফুফের তত্ত্বাবধানে করোনার টিকা নেয়া শুরু

আপডেট: এপ্রিল ২০, ২০২১

বিশেষ সংবাদদাতা || দেশে করোনাভাইরাসের টিকা আসার পরই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ২ হাজার টিকার আবেদন করেছিল বিভিন্ন লিগের ক্লাব, জাতীয় দল, নারী ফুটবল ও তাদের অফিসিয়ালদের জন্য।

৪০ বছরের বেশি বয়সী নাগরিকরা যে যার মতো করেই টিকা গ্রহণের আবেদন করতে পারেন। বাফুফের আবেদন ছিল ৪০ বছরের নিচের খেলোয়াড় ও সংশ্লিষ্ট অন্যদের টিকা দেয়ার জন্য। স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছে ৭০০ টিকা।

 

এক সপ্তাহ আগের থেকেই বাফুফের তত্ত্বাবধানের এই টিকা নেয়া শুরু করেছেন জাতীয় দলের ফুটবলার থেকে শুরু করে সংশ্লিষ্ট অন্যান্যরা।

বাফুফের বিদেশি কোচিং স্টাফের সদস্য আগে নিয়েই ছুটিতে গেছেন। এখন নিয়েছেন কোচ পারভেজ বাবু, আমিন রানা, শাহাজউদ্দিন টিপু, নারী ফুটবলের কোচ গোলাম রব্বানী ছোটন, মাহবুবুর রহমান লিটু, অনন্যা ও বাফুফের হেড অব ওমেন্স ফুটবল সুইনু প্রুসহ অনেকে।

বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, গ্রাসরুট ম্যানেজার হাসান মাহমুদ, হেড অব সিএমএস, শহিদুল ইসলাম লিমনসহ আরও কয়েকজন কর্মকর্তা করোনার টিকা নিয়েছেন।

ফুটবলারদের মধ্যে সোহেল রানা, রায়হান হাসান, মামুনুল ইসলাম, জুয়েল রানা, আশরাফুল ইসলাম রানারাও করোনার টিকা নিয়েছেন।

বাফুফের দেয়া ৭০০ জনের তালিকার মধ্যে থেকে বয়স ৪০ বছরের কম হওয়া ৪২০ জনের আইডি কার্ডের লক খুলে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন তারা নিজেদের মতো করে সুবিধাজনক স্থান থেকে টিকা নিচ্ছেন।

284 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন