১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস

স্পিডবোট দুর্ঘটনা : ইজারাদারসহ ৪জনের বিরুদ্ধে মামলা

আপডেট: মে ৪, ২০২১

বিজয় ডেস্ক ॥ মাদারীপুরে স্পিডবোটের ২৬ যাত্রীর প্রাণহানির ঘটনায় বাংলাবাজার ঘাটের ইজারাদার, বোটের মালিক-চালকসহ চারজনের নামে মামলা হয়েছে।

শিবচর থানায় সোমবার গভীর রাতে মামলাটি করেন নৌ-পুলিশের এসআই লোকমান হোসেন।

এদিকে সোমবার রাতেই ২৬টি মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, দুর্ঘটনায় ঘাটের ইজারাদার ইয়াকুব বেপারী, বোটের মালিক কান্দু মোল্লা, জহিরুল ইসলাম ও চালক শাহ-আলমের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাবাজার-শিমুলিয়া নৌপথের কাঁঠালবাড়ী ঘাট এলাকায় সোমবার সকালে দাঁড়িয়ে থাকা বাল্কহেডে ধাক্কা দিয়ে উল্টে যায় যাত্রীবোঝাই স্পিডবোট। সেখান থেকে একে একে উদ্ধার করা হয় শিশুসহ ২৬ জনের মরদেহ। জীবিত উদ্ধার করা হয় পাঁচজনকে।

428 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন