১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ পাহাড়ে জুম উৎসব ৭ নভেম্বর: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল

বরিশালে কীর্তনখোলা নদীর চরে মাটি কাটার সময় দুইজন আটক

আপডেট: আগস্ট ২৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে কীর্তনখোলা নদীর চরে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার সময় দুইজনকে আটক করেছেন সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম। অনলাইন নিউজ পোর্টাল আজকের তালাশ এ তথ্য জানিয়েছে।

আজ বুধবার (২৭ আগস্ট)  রাতে কীর্তনখোলা নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে একটি পল্টন, একটি বেকু ও একটি মাটি ভর্তি ট্রলারসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মোঃ স্বপন এবং  মোহাম্মদ জাহাঙ্গীর।

দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে চর থেকে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম আজকের তালাশকে বলেন, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

896 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন