৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের অস্তিত্ব: রাষ্ট্রপতি সৌদিতে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ তুড়ি মেরে থামালেন ক্লাসের হট্টগোল, তরুণী শিক্ষিকার অভিনব কৌশলের ভিডিও ভাইরাল বঙ্গভবনে উঠেছেন মির্জা ফখরুল, গার্ড অব অনার প্রদান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে পড়া হল সূরা ফাতহের ১০ নম্বর আয়াত, অর্থ কী

ভূরুঙ্গামারীতে গৃহবধূর মৃত্যুকে নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

আপডেট: মে ৩১, ২০২১

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে দুই পরিবারের থেকে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। স্বামীর নির্যাতনে মেয়ে মৃত্যু হয়েছে এমন অভিযোগ পিতার। অপরদিকে শ্বশুর বাড়ির লোকজনের দাবি অসুস্থ হয়ে মারা গেছে তাদের বাড়ির বউ।

সোমবার দুপুরে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের বানিয়াটারী গ্রামের গৃহবধু সুমি খাতুনের (১৮) মৃত্যুকে ঘিরে দুই পরিবারের এমন অভিযোগ।

জানা গেছে, উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিন বলদিয়া গ্রামের সাদেক আলীর মেয়ে সুমি খাতুনের সাথে এক বছর আগে চরভূরুঙ্গামারী ইউনিয়নের বানিয়াটারী গ্রামের আব্দুল মান্নানের ছেলে তাহাদুজ্জামানের বিয়ে হয়।

সাদেক আলী বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য সুমিকে মাঝে মধ‍্যেই নির্যাতন করত জামাই। ঘটনার দিন জামাই জানায় সুমি গুরুতর অসুস্হ‍্য। খবর পেয়ে মেয়ের বাড়ি পৌঁছে দেখি জামাইয়ের বাড়ির লোকজন সুমিকে অটো রিকশাতে করে হাসপাতালে নেয়ার প্রস্তুতি নিচ্ছে।

সে সময় সুমির মুখে ফেনা দেখতে পাই। ভূরুঙ্গামারী হাসপাতালে যাওয়ার পথে পাইকের ছড়ার ফুটানিবাজার এলাকায় পোঁছলে সুমি আরো বেশী অসুস্হ‍্য হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে ডাক্তার দেখানো হলো ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।

তিনি আরো বলেন, আশি হাজার টাকা যৌতুকের চুক্তিতে বিয়ে হয়। যৌতুকের অর্ধেক টাকা পরিশোধ করেছি। বাকি টাকা দিতে দেরী হওয়ায় জামাই তাহাদুজ্জামান (২৫) সোমবার সুমিকে মারধর করে। তার দাবী জামাইয়ের নির্যাতনেই সুমির মৃত্যু হয়েছে।

তাহাদুজ্জামানের দাদা আব্দুল আজিজ জানান, গমের ছাতু খেয়ে সুমি হঠাৎ অসুস্হ‍্য হয়ে পড়লে তাকে চিকিৎসার জন‍্য হাসপাতালে পাঠানো হয়।

প্রতিবেশি সালমা বেগম জানান, অসুস্হ‍্য হওয়ার খবর শুনে ওই বাড়িতে গিয়ে দেখতে পাই তাকে হাসপাতালে নেয়া হচ্ছে।

ইউপি সদস‍্য রফিকুল ইসলাম বলেন,  ঘটনাস্থলে গিয়ে শুনতে পাই গমের গুড়া খেয়ে মেয়েটি অসুস্হ‍্য হয়ে পড়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরে শুনেছি পথেই মেয়েটির মৃত্যু হয়েছে।

আবাসিক চিকিৎসাক ডা: সাদ্দাম হোসেন জানান, ময়না তদন্তের জন‍্য লাশ হেফাজতে নিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, লাশ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।  ময়না তদন্তের জন‍্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। একটি ইউডি মামলা হবে। সত‍্য উদঘাটনের জন‍্য ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

544 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন