২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের অস্তিত্ব: রাষ্ট্রপতি সৌদিতে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ তুড়ি মেরে থামালেন ক্লাসের হট্টগোল, তরুণী শিক্ষিকার অভিনব কৌশলের ভিডিও ভাইরাল বঙ্গভবনে উঠেছেন মির্জা ফখরুল, গার্ড অব অনার প্রদান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে পড়া হল সূরা ফাতহের ১০ নম্বর আয়াত, অর্থ কী

বাবুগঞ্জে জেলেদের চাল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ

আপডেট: এপ্রিল ২১, ২০২১

বাবুগঞ্জ প্রতিনিধি ॥
জাটকা মৌসুমে ফেব্রুয়ারি ও মার্চ মাসের জেলেদের ভিজিএফ কার্ডের চাল একসঙ্গে ৮০ কেজি করে বরাদ্দ দেয় সরকার। যা ২৩ মার্চের মধ্যে বিতরণ করার থাকলেও যথা সময়ে চাল বিতরণ করতে ব্যর্থ হয় বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদ।

২০ এপ্রিল থেকে ২৯৫টি জেলে কার্ডের অনুকূলে ২৩ মে:টন ৬শ’ কেজি বরাদ্দকৃত চাল বিতরণ শুরু করে দেহেরগতি ইউনিয়ন পরিষদ। জেলেদের অভিযোগ কার্ড প্রতি ২মাসের ৮০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে ৬০ কেজি করে।

কার্ডধারি জেলেরা অভিযোগ করেন, চাল বিতরণে স্বজনপ্রীতির কারনে প্রকৃত জেলেরা চাল সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে। চাল সহায়তা থেকে বঞ্চিত প্রকৃত জেলে ফারুখ খলিফা, কবির হাওলাদার, নিজাম উদ্দিন, বেল্লাল হোসেন, আল-আমিন, মাসুমসহ কয়েকজন উপজেলা মৎস্যকর্মকর্তার কাছে এ বিষয়ে অভিযোগ করেছেন। অভিযোগে তারা বলেন, প্রকৃত কার্ডধারি জেলে হওয়া সত্বেও স্বজনপ্রীতির মাধ্যমে মৎস্যজীবি নয় এমন লোকদের চাল দিচ্ছে চেয়ারম্যান-মেম্বাররা। বুধবার সরেজমিনে দেখা গেছে, দেহেরগতি ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের জেলেদের ৮০কেজির স্থলে ৩০কেজির ২টি চালের বস্তা দিচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে।

জেলেদের সঠিকভাবে চাল বিতরণ করা হয়েছে দাবী করে দেহেরগতি ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, যারা চাল পায়নি তারা মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।

উপজেলা মৎস্য অফিসার সাইদুজ্জামান বলেন, চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে সরেজমিন তদন্ত করা হয়েছে। তবে তার সামনে অনিয়ম না হলেও আগে পরে হয়েছে কিনা তা তদন্ত করে দেখবেন।

2442 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন