২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

বরিশাল এয়ারপোর্টে বিদেশী মদসহ প্রকৌশলী আটক

আপডেট: মে ১১, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥ বরিশাল এয়ারপোর্টে বিদেশি মদসহ এক প্রকৌশলীকে আটক করেছে আনসার সদস্যরা। এয়ারপোর্টের স্ক্যানিং পার হওয়ার পর মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়। এ ঘটনায় দুই নিরাপত্তা প্রহরীকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

 

আটককৃত মাহামুদুল হাসান পটুয়াখালীর কলাপাড়ায় একটি সরকারি প্রকল্পের প্রকৌশলী। তার বাড়ি নাটোরের লালপুর এলাকায়।

আনসার কমান্ডার জসীম উদ্দিন তালুকদার জানান, স্ক্যানিং পার হয়ে যাওয়ার পর সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার সাথে থাকা ব্যাগে বিদেশি মদের একটি বোতল পাওয়া যায়। পরে তা জব্দ করে মাহামুদুলকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে দায়িত্বে অবহেলার কারণে স্ক্যানিংয়ের দায়িত্বে থাকা দুই নিরাপত্তা প্রহরী মো. কাদের ও মো. শহীদকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদার জানান, সকাল সাড়ে ৯টার এক‌টি ফ্লাইটে ওই যাত্রীর বরিশাল থেকে ঢাকা যাওয়ার কথা ছিল। তবে আটককৃত প্রকৌশলী মাহামুদুল জানান, মদের বোতলটি প্রকল্পের বিদেশি সহকর্মীরা উপহার দিয়েছেন তাকে ।

369 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন