১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ পাহাড়ে জুম উৎসব ৭ নভেম্বর: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল

পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় বাংলাদেশের

আপডেট: মার্চ ১৫, ২০২৬

বিনোদন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে নিশ্চিত করল বাংলাদেশ। এই জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ৯ নম্বরেও উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের দল।

এর আগে ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দীর্ঘ ১১ বছর পর ফের পাকিস্তানকে দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজে হারাল বাংলাদেশ।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান করে বাংলাদেশ।  দলের এই বড় সংগ্রহে মূল কারিগর ছিলেন তানজিদ হাসান তামিম। তিনি ১০৭ বালে ১০৭ রান করে। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তার প্রথম সেঞ্চুরি।

২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ রানে ৩ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যায় পাকিস্তান। সেই অবস্থা থেকে দলকে খেলায় ফিরিয়ে জয়ের স্বপ্ন দেখান সালমান আলি আগা। কিন্তু ম্যাচ জয়ের জন্য শেষ দিকে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৫ বলে ৩০ রান। খেলার এমন অবস্থায় ৭৯টি চার আর ৪টি ছক্কায় ১০৬ রান করে ফেরেন সালমান। তার বিদায়ের পর শাহিন শাহ আফ্রিদি চেষ্টা করেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি।

১১ রানে জয় পায় বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ১১৪ রানে গুঁড়িয়ে দিয়ে ৮ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের করা ২৭৪ রানের জবাবে ১১৪ রানেই অলআউট হয় বাংলাদেশ। ১২৮ রানের জয়ে সিরিজে সমতায় ফেরে পাকিস্তান। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।

371 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন