১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

নেপাল-নেদারল্যান্ডসের ধুন্দুমার লড়াই শেষে জিতল ডাচরা

আপডেট: এপ্রিল ২০, ২০২১

স্পোর্টস ডেস্ক || টি-টোয়েন্টিতে সম শক্তির দল হলেই সেই লড়াইটা হয়ে ওঠে উপভোগ্য। জমে ওঠে দারুণ লড়াই। চার-ছক্কার ফুলঝুড়ি ছোটে। তুমুল লড়াই শেষে জয়ের মালা ওঠে একটি দলের গলায়।

নেপালের কীর্তিপুরে তেমনই এক ধুন্দুমার লড়াই হলো স্বাগতিক নেপাল এবং ইউরোপিয়ান দেশ নেপালের মধ্যে। তুমুল লড়াই শেষে জয় হলো ডাচদেরই। ২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখে ৩ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে নিলো ডাচরা।

নেপালে চলছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট। অন্য দেশটি হলো মালয়েশিয়া। আজ মুখোমুখি হয়েছিল স্বাগতিক নেপাল এবং নেদারল্যান্ডস। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেপাল। ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস বোলারদের তুলোধুনো করে ছাড়েন দুই নেপালি ব্যাটসম্যান কুশাল বার্টেল এবং দিপেন্দ্র সিং আইরে।

৪৬ বলে কুশল বার্টেল করেন ৬২ রান। ৮টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি। দিপেন্দ্র সিং ৩০ বলে করেন ৬০ রান। ৩টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ৫টি।

কুশাল মালা খেলেন ৭ বল। এর মধ্যে ছক্কা মারেন তিনটি। ১৮ রান করে আউট হয়ে যান তিনি। সম্পাল কামি শেষ মুহূর্তে ১৩ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২০৬ রান করে নেপাল। ডাচদের হয়ে ভিভিয়ান কিংমা এবং পিটার সিলার নেন ২টি করে উইকেট।

জবাব দিতে নেমে বাস ডি লিডি’র ব্যাটে রীতিমত উড়ে যান স্বাগতিক নেপালের বোলাররা। ৪২ বলে ৮১ রান করেন তিনি। ৭টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ৫টি। ৩৫ বলে ৫৫ রান করেন বেন কুপার।

এই দু’জনের ব্যাটে চড়ে ৩ বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নেদারল্যান্ডস। ১৫ বলে ৩১ রান করেন পিটার সিলার। নেপালের সন্দিপ লামিচানে ৪ ওভারে ৪ উইকেট নিলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি।

662 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন