২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

দুর্নীতিমুক্ত থাকবো এবং কাউকে দুর্নীতি করতে দেবো না: শিক্ষামন্ত্রী

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬

অনলাইন নিউজ: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমি যত দিন বেঁচে থাকবো ততদিন নিজে দুর্নীতিমুক্ত থাকবো এবং আমি কাউকে দুর্নীতি করতে দেবো না। এটা আমার প্রমিস। এটা আমি মেইনটেইন করবো। এই প্রমিসের সঙ্গে যারা অংশগ্রহণ করতে পারবেন না, তারা দয়া করে নিজ গুণে ট্রান্সফার হয়ে চলে যাবেন। এখানে আপনারা থাকবেন না। যারা এটা মেইনটেইন করতে পারবেন শুধু তারাই থাকবেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়ায় শিক্ষামন্ত্রী তার নির্বাচনী এলাকায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমানে বৈশ্বিক বাজারে চাকরির বেতনে বেঁচে থাকায় দুরাবস্থা, আপনারা যদি আমার এখানে আসেন এই দুরাবস্থা সহ্য করেই থাকতে হবে। এবং কিছুদিন পর যদি আপনারা আমাকেই বলেন কোথায় ট্রান্সফার করতে হবে আমি নিজেই করে দেবো। আপনি সার্ভিস দিয়ে যাবেন, আমি ভালো জায়গায় ট্রান্সফার দিয়ে যাবো।

শিক্ষামন্ত্রী আরো বলেন, এই জায়গাটাকে আমি পবিত্র রেখেছিলাম আরো রাখবো। যে কারণে জনগণ আমাকে ভালোবাসে নির্বাচিত করে বারংবার। আমি আপনাদের আবারো বলতে চাই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যে পরিশ্রম আমার জন্য করেছেন, যে আন্তরিকভাবে ভালোবেসে আমাকে নির্বাচিত করেছেন এটা অভাবনীয়।

251 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন