২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

জীবনের মিল খুঁজি!

আপডেট: মার্চ ১৫, ২০২৬

আবদুল হাকিম চৌধুরীঃ

জীবনের মিল খুঁজি!

জীবনটা তিন অক্ষরে,
বার্ধক্য, যৌবন আর কৈশোরে।
ভালোবাসা চার অক্ষরে,
মা, বাবা, সন্তান আর সঙ্গীকে সাঙ্গ করে।

  খুশি দুই অক্ষরে,
নিজের বুদ্ধি আর অন্যের মত লালন করে।
হাসিও দুই অক্ষরে,
দুঃখ না চেপে অভিযোজনের তরে।
সম্মান চার অক্ষরে,
দম্ভ, ক্রোধ, ঘৃণা ও লালসা নোঙরে।

লেখক: আবদুল হাকিম চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবীদ ও শিক্ষক প্রশিক্ষক।

371 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন