২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

কামরাঙ্গীরচরে ভেজাল শিশু পণ্যের কারখানায় অভিযান

আপডেট: মে ৩১, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥ কামরাঙ্গীরচরের ইসলাম নগরে ভেজাল জুসের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অনুমোদনহীন জুস জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। কারখানার মালিক শাহিন আলমকে আটক করেছে ডিবি পুলিশ। প্রতিষ্ঠানটিতে ৭ ধরনের পন্য অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হতো।

পুলিশ জানিয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে ম্যাংগো জুস, অরেঞ্জ জুস, তেতুলের চাটনিসহ নানা ধরনের খাদ্য তৈরি হচ্ছিল কামরাঙ্গীরচরের আলম ফুড প্রডাক্ট নামক এই কারখানায়।

কারখানাটির মালিক শাহিন আলম জানান, প্রায় ২ মাস ধরে তিনি এই ব্যবসাটি শুরু করেছেন। কোনো ধরণের ল্যাব কিংবা ক্যামিস্ট ছাড়াই তিনি নিজে তৈরি করছিলেন এসব শিশু পণ্য।

ডিবি পুলিশ বলছে, মিডর্ফোড ও বেগম বাজার থেকে কেমিকেল এনে প্রতিষ্ঠানটি ৭ ধরনের খাদ্যদ্রব্য তৈরি করতো। এই প্রতিষ্ঠানের বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই জানিয়ে সংস্থাটি বলছে, নিয়মিত মামলা করে অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রতিষ্ঠানটি কোথায় কোথায় এসব পন্য বিক্রি করতো তাদের খুজতেও অভিযান অব্যাহত আছে বলে জানায় ডিবি।

425 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন