২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
বরিশালে লাল শাপলা দেখতে নেমে কলেজছাত্রের মৃত্যু কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয়

করোনায় মৃত রোগীর পোশাক চুরি !

আপডেট: মে ১০, ২০২১

বিজয় ডেস্ক ॥ ভারতের উত্তর প্রদেশ রাজ্যে শ্মশান থেকে মৃত কোভিড রোগীদের পোশাক খুলে বিক্রি করার অভিযোগ উঠেছে চোর চক্রের বিরুদ্ধে। রবিবার (৯ মে) এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ওই চোর চক্রের সদস্যরা শ্মশান থেকে মৃতদের পোশাক, এমনকি গায়ের সাদা চাদরও সরিয়ে নিতো। পরে সেগুলো পৌঁছে দিতেন দোকানে দোকানে।

প্রতি দিনের সংগ্রহ পিছু টাকা দিতেন দোকানদারেরা। এভাবেই ১০ বছর ধরে অপকর্ম চালাচ্ছিলো তারা। করোনাভাইরাস চলাকালীন তাদের এই ব্যবসা আরও ফুলে-ফেঁপে ওঠে। কারণ করোনাভাইরাসের কারণে শ্মশানে বেড়েছে লাশের সারি।

পুলিশ জানিয়েছে, ওই দলটির কাছ থেকে ৫২০টি চাদর, ১২৭টি কুর্তা এবং ৫২টি শাড়ি উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও আরও নানারকমের জামা কাপড় ছিল তাদের কাছে। যা গত কয়েক দিনে মৃতদের শরীর থেকে খুলে নেওয়া হয়েছিল।

এদিকে পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। গত ১০ বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত তারা। দৈনিক পোশাক চুরি করে ৩০০ টাকা করে পেতেন তারা।

477 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন