৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের অস্তিত্ব: রাষ্ট্রপতি সৌদিতে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ তুড়ি মেরে থামালেন ক্লাসের হট্টগোল, তরুণী শিক্ষিকার অভিনব কৌশলের ভিডিও ভাইরাল বঙ্গভবনে উঠেছেন মির্জা ফখরুল, গার্ড অব অনার প্রদান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে পড়া হল সূরা ফাতহের ১০ নম্বর আয়াত, অর্থ কী

২৪ ঘণ্টায় মৃত্যু ৪০, কমেছে শনাক্ত

আপডেট: মে ১২, ২০২১

বিশেষ প্রতিনিধি ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জন মারা গেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৩ জন নারী। নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১৪০ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো সাত লাখ ৭৭ হাজার ৩৯৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১২ মে) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া ৪০ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৩২ জন, বেসরকারি হাসপাতালে ৫ জন ও ৩ জন বাসায় মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪৫ জনে।

একই সময়ে সরকারি ও বেসরকারি ৪৫৯টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৪৬০টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৫৬ লাখ ৭৭ হাজার ২২২টি।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের বয়স ষাটোর্ধ্ব। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের ৪ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজন মারা যায়।

1992 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন