১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির

ডাকসুতে ছাত্রদলের প্যানেল : ভিপি পদে আবিদ, জিএস প্রার্থী হামিম

আপডেট: আগস্ট ২০, ২০২৫

অনলাইন নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় সংসদে ২৭ জনের প্যানেল দেওয়া হয়েছে। একটি পদে অন্য প্যানেলের জুলাই যোদ্ধা প্রতিদ্বন্দ্বিতা করায় প্রার্থী দেয়নি ছাত্রদল।

বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিনও উপস্থিত ছিলেন।

ছাত্রদলের প্যানেলে এবার সহ-সভাপতি (ভিপি) হিসেবে লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিম। এজিএস পদে প্রার্থী করা হয়েছে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদকে।

ভিপি পদের প্রার্থী আবিদুল ইসলাম খান ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং তানভীর বারী হামিম উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং তানভীর আল হাদী মায়েদ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

অন্যান্য পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন—

৪. মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: আরিফুল ইসলাম

৫. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: এহসানুল ইসলাম

৬. কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: চেমন ফারিয়া ইসলাম মেঘলা

৭. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মো. মেহেদী হাসান

৮. সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: আবু হায়াত মো. জুলফিকার জিসান

৯. গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: ১৫ জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি থাকবে

১০. ক্রীড়া বিষয়ক সম্পাদক: চিম চিম্যা চাকমা

১১. ছাত্র পরিবহণ বিষয়ক সম্পাদক: মো. সাইফ উল্লাহ্ (সাইফ)

১২. সমাজসেবা সম্পাদক: সৈয়দ ইমাম হাসান অনিক

১৩. ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক: মো. আরকানুল ইসলাম রূপক

১৪. স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক: আনোয়ার হোসাইন

১৫. মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: মো. মেহেদী হাসান মুন্না

১৬. সদস্য: মো. জারিফ রহমান

১৭. সদস্য: মাহমুদুল হাসান

১৮. সদস্য: নাহিদ হাসান

১৯. সদস্য: মো. হাসিবুর রহমান সাকিব

২০. সদস্য: মো. শামীম রানা

২১. সদস্য: ইয়াসিন আরাফাত আলিফ

২২. সদস্য: মুনইম হাসান অরূপ

২৩. সদস্য: রঞ্জন রায়

২৪. সদস্য: সোয়াইব ইসলাম ওমি

২৫. সদস্য: মেহেরুন্নেসা কেয়া

২৬. সদস্য: ইবনু আহমেদ

২৭. সদস্য: সামসুল হক আনান

২৮. সদস্য: নিত্যানন্দ পাল

উল্লেখ্য, এর আগে ৭ টি প্যানেল ঘোষণা করা হয়েছে। ছাত্রদল সবশেষে নিজেদের প্যানেল ঘোষণা করল। তথ্যসূত্র:দৈনিক যুগান্তর

414 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন