৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা নেই: ইরান নৌপথে নিরাপদযাত্রা নিশ্চিতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে: প্রতিমন্ত্রী মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’র কমিটি ঘোষণা ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দক্ষিণাঞ্চলে বিস্তৃত প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন বিচারব্যবস্থা সংস্কার ও নারী নির্যাতন রোধে শক্ত অবস্থান নেবে এনসিপি : নাহিদ ইসলাম এনসিপি থেকে ৭ শীর্ষ নেতার পদত্যাগ জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

আপডেট: মার্চ ৬, ২০২৬

অনলাইন নিউজ: দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে রোববার ঢাকায় এসে পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের টিকিটের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে মাঠে বসে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ম্যাচ দেখতে পারবে দর্শকরা; সর্বোচ্চ খরচ হবে ২০০০ টাকা। তিনটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা। নর্দান গ্যালারি এবং শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের বসে খেলা দেখতে খরচ করতে হবে ৪০০ টাকা। ক্লাব হাউজের টিকিটের মূল্য ৬০০ টাকা।

ইন্টারন্যাশনাল গ্যালারির (নর্থ-সাউথ) মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা। ইন্টারন্যাশনাল লাউঞ্জের জন্য দর্শকদের গুনতে হবে ১২০০ টাকা। এ ছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডে (আপার-লোয়ার) বসে খেলা দেখতে খরচ করতে হবে ২০০০ টাকা। অনলাইনে রেজিস্ট্রেশন করে টিকিট কিনতে ভিজিট করতে হবে www. gobcbticket. com. bd. একই নামে অ্যাপ থেকেও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের টিকিট কিনতে পারবে দর্শকেরা।

ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৮ মার্চ ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। দুই দলের প্রথম ওয়ানডে হবে ১১ মার্চ। ১৩ ও ১৫ মার্চ বাকি ম্যাচ দুটিতে মাঠে নামবে বাংলাদেশ।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন