১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

ক্রিকেট ম্যাচ চলাকালীন মৌমাছির কামড়ে প্রাণ হারালেন আম্পায়ার

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬

অনলাইন নিউজ: ক্রিকেট ম্যাচ চলাকালীন মৌমাছির ঝাঁকের আক্রমণে প্রাণ হারিয়েছেন অভিজ্ঞ আম্পায়ার মানিক গুপ্ত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভারতের উত্তরপ্রদেশের উন্নাও জেলার সপ্রু স্টেডিয়ামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রায় ৩০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মানিক গুপ্ত কানপুর ক্রিকেট সার্কিটের অত্যন্ত পরিচিত ও সম্মানিত আম্পায়ার ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিজের ম্যাচ শেষ হওয়ার পর ড্রিঙ্কস ব্রেকের সময় পাশের মাঠে দায়িত্ব পালন করা এক সহকর্মীর সঙ্গে দেখা করতে যান তিনি। সে সময় হঠাৎ করেই একঝাঁক মৌমাছি মাঠসংলগ্ন এলাকায় উপস্থিত সবার ওপর আক্রমণ শুরু করে। বাঁচার জন্য দৌড়াতে গিয়ে মানিক ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। মুহূর্তের মধ্যে মৌমাছিরা তাকে ঘিরে ধরে এবং গুরুতরভাবে দংশন করে।

মানিকের ভাই অমিত কুমার গুপ্ত বার্তা সংস্থা এএনআই-কে বলেন, ‘নিজের ম্যাচ শেষ হওয়ার পর ড্রিঙ্কস ব্রেকের সময় তিনি অন্য মাঠে সহকর্মী আম্পায়ারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তারা চা খাচ্ছিলেন, তখনই আচমকা একঝাঁক মৌমাছি উপস্থিত সবার ওপর আক্রমণ শুরু করে। বাঁচার জন্য দৌড়াতে গিয়ে মানিক পড়ে যান এবং মৌমাছিরা তাকে ঘিরে ধরে।’

সহকর্মী আম্পায়ার জগদীশ শর্মা বলেন, ‘ড্রিঙ্কস ব্রেকের সময় আমরা মৌমাছির ঝাঁকের কবলে পড়ি। আমরা সবাই দৌড়ে পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু মানিক ভাই বয়সে বড় হওয়ায় দ্রুত দৌড়াতে পারেননি। সবাই যখন মাটিতে শুয়ে আত্মরক্ষার চেষ্টা করছিল, তখন মৌমাছিরা তাকে মারাত্মকভাবে আক্রমণ করে।’

স্থানীয়রা জানান, মানিক গুপ্ত দীর্ঘদিন ধরে আম্পায়ারিংয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন এবং ক্রিকেটের সঙ্গেই ছিল তার পুরো জীবন। কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে কয়েক দশক দায়িত্ব পালন করে তিনি ক্রীড়াঙ্গনে সম্মান অর্জন করেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

242 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন