১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

রাজার রেকর্ডের ম্যাচে জয়ে বিশ্বকাপ মিশন শুরু জিম্বাবুয়ের

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৬

অনলাইন নিউজঃ সিকান্দার রাজার রেকর্ড গড়া ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু জিম্বাবুয়ের। টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের হয়ে আজ ১৫তম ম্যাচ খেলার মধ্যদিয়ে রেকর্ড গড়েন সিকান্দার রাজা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের শুরুতেই জয়ের দেখা পেল জিম্বাবুয়ে। সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলটি ওমানকে হারিয়ে মিশন শুরু করে জিম্বাবুয়ে।

সোমবার শ্রীলংকার কলম্বোর সিংহলিজ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ওমানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

আগে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে যায় ওমান। জিম্বাবুয়ের পেসার রিচার্ড নাগরেবা এবং মুজারাবানির গতির তোপের পড়ে মাত্র ২৭ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় ওমান।

দলের এমন কঠিন বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেন সুফিয়ান মেহমুদ ও বিনায়ক শুক্লা। ষষ্ঠ উইকেটে তাড়ার ৪৩ বলে ৪২ রানের জুটি গড়েন। তাদের এই জুটির কল্যাণেই ৫ উইকেটে একটা পর্যায়ে গিয়ে ৬৯ রান ছিল ওমানের।

এরপর মাত্র ৭ রানের ব্যবধানে ফের ৩ উইকেট হারায় ওমান। ৩৯ বলে ২৫ রান করে ফেরেন সুফিয়ান মেহমুদ। ২১ বলে ২৮ রান করে ফেরেন বিনায়ক।

নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ১৯.৫ ওভারে ১০৩ রানেই অলআউট হয় ওমান। জিম্বাবুয়ের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নাগরাবা, ব্রেড ইভান্স।

মামুলি স্কোর তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ৩৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে। দলের জয়ে ৩৬ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৪৮ রান করেন ওপেনার ব্রেইন বেনেট। ৩০ বলে ৩১ রান করেন ব্রেন্ডন টেইলর।

322 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন