৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন নবম শ্রেণি পর্যন্ত নিষিদ্ধ হলো স্মার্টফোন

হিজলায় প্রতিপক্ষের হামলায় ৫ জেলে আহত

আপডেট: মে ৩১, ২০২১

হিজলা (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের শুক্কুর মাঝির ৮ নং মাছঘাটে প্রতিপক্ষ রাসেল সরদার বাহিনীর হামলায় ৫ জন জেলে আহত হয়েছেন। আহত জেলেরা হলেন মোঃ অলিউদ্দিন হাওলাদার, মোঃ বশির হাওলাদার, মাঈনুদ্দিন জমদ্দার, মোঃ রফিক হাওলাদার ও বাবুল হাওলাদার।

আহত জেলেরা সবাই হিজলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা জানান শনিবার সকালে মেঘনা নদীতে মাছ ধরার সময় জাল ফােলা নিয়ে প্রতিপক্ষ মিন্টু সরদারের ছেলে রাসেল সরদারের সাথে তাদের কথা কাটাকাটি হয়।

রাত ৯ টায় তারা শুক্কুর মাঝির ৮নং মাছঘাটে মাছ বিক্রি করতে নামলে হঠাৎ রাসেল বাহিনীর সদস্যরা লাঠি, দা নিয়ে তাদের উপর হামলা চালিয়ে তাদের আহত করে। মাছঘাটের অন্যান্য লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে রাতেই হিজলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।

তারা আরো জানান উক্ত ঘটনার ব্যাপারে তাদের পক্ষথেকে হিজলা থানায় মামলার প্রস্তুতি চলছে।

438 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন