৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে, সুযোগ পাচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের

বিসিবি পরিচালক হচ্ছেন আসিফ আকবর

আপডেট: অক্টোবর ১, ২০২৫

অনলাইন নিউজ: আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। বুধবার (১ অক্টোবর) ছিল প্রার্থিতা বাতিলের শেষ দিন। বেলা ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন বাতিলের শেষ সময়। এ দিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে সরে দাঁড়িয়েছেন মীর হেলাল উদ্দিন। এতে করে কেবল একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন সংগীতশিল্পী আসিফ আকবর।

অন্যদিকে, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন আহসান ইকবাল চৌধুরী।

এ দিকে তামিম ছাড়াও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আরও ১৫ জন। এ তালিকায় আছেন সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থিরা।

325 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন