২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

শোবিজ ছাড়ার ঘোষণা দিলেন তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া

আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬

অনলাইন নিউজঃ বর্তমান সময়ে বেশ ভালো কাজ করছেন তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন। তবে হঠাৎ করেই শোবিজকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডির এক পোস্টে এ তথ্য জানান অভিনেত্রী।

নওবা তাহিয়া ফেসবুকে লিখেছেন, ‘মিডিয়ায় চারটি সুন্দর বছর কাটানোর পর আমি সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে থামার। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্মরণীয় ছিল, আর এর জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।’


তার ভাষায়, ‘এই মুহূর্তে আমি আমার দ্বীনের মধ্যে, নিজের ভেতরে, শেখার মধ্যে এবং যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়—তাদের সঙ্গেই শান্তি খুঁজে পাচ্ছি। পড়াশোনা ও ব্যক্তিগত উন্নতিতে মনোযোগ দিতেই জীবনের এই অধ্যায়টা আমার কাছে এখন সবচেয়ে সঠিক মনে হচ্ছে।’

 
তিনি বলেন, এখন থেকে আমার আর কোনো নতুন কাজ আসবে না—না নাটক, না টিভিসি, না ওটিটি প্ল্যাটফর্মে। আগে করা কিছু কাজ হয়ত সামনে প্রকাশ পেতে পারে, কিন্তু সেগুলোর সঙ্গে আমি আর যুক্ত থাকব না।

সবশেষে তিনি উল্লেখ করেন, হৃদয়ের গভীর থেকে আমাকে এতদিন যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন—তার জন্য আমি কৃতজ্ঞ।

নওবা তাহিয়া হোসাইন বিটিভিতে ছোটবেলায় বাচ্চাদের অনুষ্ঠান ‘কাননে কুসুম কলি’-এর উপস্থাপনা করতেন। আবৃত্তিও করতেন তিনি।
 

বড় বেলায় এসে একই অনুষ্ঠানের ঘটনাক্রমে উপস্থাপনা করতে হয় তাকে।

তার শৈল্পিক উপস্থাপনার কারণেই পরবর্তীতে বিটিভিরই সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’ নাটকে অভিনয় করেন বর্ষা চরিত্রে। তিনিই ছিলেন নাটকের প্রধান চরিত্র। 
274 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন