২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

নির্বাচনে অংশগ্রহনকারী সকল দলকে জানাই অভিনন্দন: কণ্ঠশিল্পী আসিফ আকবর

আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিনোদন ডেস্কঃ নির্বাচনে অংশগ্রহনকারী সকল দলকে জানাই অভিনন্দন এমন স্টাটাস দিয়ে ফেসবুকে প্রশংসায় ভাষছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। নিচে তার স্টাটাসটি তুলে ধরা হলো:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে উঠেছে জাতির আশা আকাঙ্খার প্রতীক। এবারের ভোট হতে হবে সঠিক নিয়মে। বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকারের উপর আস্থা হারিয়ে ফেলেছিল বিগত দুই দশকে। ২৪ এর মহান জুলাই বিপ্লব আবারও ফিরিয়ে দিয়েছে দেশের মানুষের ভোটের অধিকার। জুলাই বিপ্লবের শহীদ ছাত্র জনতার প্রতি বিনম্র শ্রদ্ধা। আহত জুলাই যোদ্ধা এবং বিপ্লবীদের প্রতি স্যালুট।
নির্বাচনে অংশগ্রহনকারী সকল দলকে জানাই অভিনন্দন। একজন সাধারন নাগরিক হিসেবে আশা করি একটি সুষ্ঠু নির্বাচন শেষে দেশ পাবে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। নির্বাচনী যুদ্ধ শেষে দেশের রাজনৈতিক দলগুলো সব সঙ্কীর্ণতা পরিহার করে ঐক্যবদ্ধ হয়ে নতুন পথ চলা শুরু করবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের গণমানুষের দল হিসেবেই পথ চলেছে। দলের প্রানপুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সদ্য প্রয়াত আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথ ধরে দলের হাল ধরেছেন জনাব তারেক রহমান। দেশের সাধারন জনতা এবং নারী ভোটার বিএনপির আসল শক্তি। জাতির বৃহত্তর স্বার্থে তরুন ভোটারদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে চাই। সব ঠিক থাকলে আগামী ১২ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে সারাদেশে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংসদ গঠন করবে ইনশাআল্লাহ্। মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটিয়ে দেশে অহিংসা ও ভাগ্যেন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করবে। ১২ই ফেব্রুয়ারি সারাদিন, ধানের শীষ এবং হাঁ ভোটে মূল্যবান রায় দিন। সবাই ভাল থাকুন, সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন।
এই ভোটে মার্কা যার যার, ভোটাধিকার সবার।
ভালবাসা অবিরাম …
280 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন