২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

বরিশালে থানায় ডেকে এনে যৌন হয়রানি, এসআইয়ের বিরু‌দ্ধে মামলা

আপডেট: মে ৩১, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥ বরিশালে থানায় সাধারণ ডায়েরী করা এক নারীকে রুমে নিয়ে যৌন হয়রাণীর অভিযোগে এসআই আসাদুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা করেন ওই নারী। গত ২৪ মে মামলাটি দায়ের করা হলেও এক সপ্তাহ পর বিষয়টি জানাজানি হয়। মামলার আসামী এসআই আসাদুল বরিশাল কোতয়ালী মডেল থানায় কর্মরত আছেন।

 

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৭ সেপ্টেম্বর কোতোয়ালি মডেল থানায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত বিষয়ে সাধারণ ডায়েরি করেন ওই নারী। পরদিন ওই ডায়েরির তদন্তের জন্য আসাদুল বাদীকে থানায় ডেকে নিজের রুমে বসান। এরপর তার শ্লীলতাহানির চেষ্টা করেন। কিন্তু ওই সময় তার স্বামী এসে পড়লে তাকে ছেড়ে দেন।

 

মামলায় উল্লেখ করা হয়, এ বিষয়টি তাৎক্ষণিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানালে তিনি বিচার করবেন বলে জানান। একই সঙ্গে বিষয়টি নারী এএসআই রুমা পারভীনকে দিয়ে তদন্ত করাবেন বলেও আশ্বস্ত করেন।

 

কিন্তু ২৩ মে ভুক্তভোগী ওই নারী এএসআইকে ফোন দিয়ে জানতে পারেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না। এরপর ২৪ মে তিনি এসআইয়ের বিরুদ্ধে মামলা করেন।

 

ওই নারীর আইনজীবী আসাদুজ্জামান হাওলাদার নিউজবাংলাকে জানান, মামলাটি আমলে নিয়ে বিচারক সুষ্ঠু তদন্তের জন্য পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।

 

কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, ‘আমরাও বিষয়টি খতিয়ে দেখছি।’

 

এ বিষয়ে জানতে থানা থেকে দেয়া এসআই আসাদুলের নাম্বারে একাধিকবার কল দেয়া হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

788 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন