৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন নবম শ্রেণি পর্যন্ত নিষিদ্ধ হলো স্মার্টফোন

বরিশালে ইউএনও’র চুরি হওয়া মোবাইল উদ্ধার

আপডেট: জুন ২, ২০২১

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার সদস্যরা প্রতিনিয়তই উদ্ধার করছে চুরি হওয়া মোবাইল। শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার ইউএনও’র চুরি হওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে।

সূত্র জানা গেছে, চলতি বছরের ৮ ফেব্রুয়ারী ইউএনও জয়ন্তী রূপা রায় এর মোবাইল ফোনটি চুরি হয়। ওই দিনই বরিশাল কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন ইউএনও জয়ন্তী রূপা রায়।

সাধারণ ডায়েরির পরে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম এর নির্দেশনা মোতাবেক মাঠে নামে কোতয়ালী পুলিশের একটি টিম।

অবশেষে গত মাসের ২৬ তারিখে বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকা থেকে কোতয়ালী থানার এএসআই যুগল কুন্ডু মোবাইল ফোনটি উদ্ধার করে। বুধবার(২ জুন) সকালে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম ইউএনও জয়ন্তী রূপা রায় এর কাছে বুঝিয়ে দেন।

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম জানান, আমাদের চৌকোস পুলিশ সদস্যরা এগুলো নিয়ে কাজ করে উদ্ধার করা হয়। তবে গত মাসে প্রায় ১৫/২০টি মোবাইল উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দেয়া হয়েছে।

তিনি আরো জানান, বর্তমান আইজিপি স্যার যেভাবে পুলিশী সেবা ডিজিটাল করছে তাতে মানুষের সেবার মান আরো বাড়বে বলেও মনে করেন তিনি।

744 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন