২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের

তারাবির নামাজ পড়ার সময় মসজিদে গুলি, ৮ ভাই নিহত

আপডেট: এপ্রিল ১৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক ॥ তারাবির নামাজ পড়ার সময় মসজিদে গুলি চালিয়ে আফগানিস্তানে এক পরিবারের আট ব্যক্তিকে হত্যা করেছে বন্দুকধারীরা। আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানায়, গতকাল শনিবার দেশটির পূর্ব নানঘর প্রদেশে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, জালালাবাদের ওই এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদের হত্যা করা হয়। আটজনের মধ্যে পাঁচজন এক মায়ের সন্তান, বাকি তিনজন তাদের চাচাতো ভাই।

স্থানীয় এক পুলিশ বলেছেন, ‘তারাবির নামাজের সময় মসজিদে ঢুকে গুলি চালানো হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে বোঝা যাচ্ছে এটি টার্গেটেড হামলা।’

আফগানিস্তানে জমি সংক্রান্ত বিরোধ প্রায়ই দেখা যায়। এই ধরনের সমস্যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। গত এপ্রিলে ছয়জন উপজাতিকে এভাবে হত্যা করা হয়। ওই ঘটনায় আহত হন ২০ জন।

1908 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন