২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের

ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে নিউজিল্যান্ড

আপডেট: মে ৪, ২০২১

ক্রীড়া ডেস্ক ॥ আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠল নিউজিল্যান্ড। বিশ্বকাপ ফাইনালে এই ইংল্যান্ডের কাছে হেরেই ট্রফি খুইয়েছিল কিউইরা।

সোমবার র‌্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদের কথা জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে ওয়ানডের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড চতুর্থ স্থানে নেমে গেছে। তবে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে দলটি।
প্রতিবছর মে মাসের শুরুতে আইসিসির র‌্যাংকিং আপডেট করা হয়। শেষ ৩ বছরের পারফরম্যান্স বিবেচনায় হিসেব করা হয় রেটিং পয়েন্ট। ২০১৮ সালের মে মাসের আগ পর্যন্ত যাবতীয় পারফরম্যান্স এই র‌্যাংকিং নির্ধারণের ক্ষেত্রে কোনও প্রভাব ফেলেনি।

গত বছরের মে মাস থেকে দলগুলোর পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ। আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় এসেছে শতকরা ৫০ ভাগ করে।

শেষ তিন বছরে ৩০ ওয়ানডের ২০টিতেই জিতেছে ওয়ানডের বর্তমান রানার্সআপ নিউজিল্যান্ড। এই পারফরম্যান্সেই দুই ধাপ এগিয়ে শীর্ষ স্থানটি দখলে নিয়েছে ব্ল্যাক ক্যাপসরা।

734 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন