১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
চট্টগ্রাম-১১ আসনে অসুস্থ বিএনপি নেতার পাশে ইসরাফিল খসরু বুধবার থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ ৮ কুকুরছানাকে হত্যা, অভিযুক্ত কর্মকর্তাকে সরকারি বাসা ছাড়ার নির্দেশ বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তিন বাহিনীর প্রধান শাস্তি পেতে হবে শিক্ষকদের, কঠোর অবস্থানে সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মানিকগঞ্জে শুরু হয়েছে খেঁজুরের রস আহরণের প্রস্তুতি দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান

কারাগারে ঈদ উদযাপন করার কথা ছিল খালেদার

আপডেট: মে ১৫, ২০২১

বিশেষ প্রতিনিধি ॥ ‘খালেদা জিয়ার তো হাসপাতালে না, কারাগারে ঈদ উদযাপন করার কথা ছিল। কারণ তিনি তো দণ্ডপ্রাপ্ত আসামি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানুভবতা দেখিয়ে কারাগার থেকে মুক্তি দিয়েছেন শাস্তি স্থগিত রেখে। এর জন্য বিএনপির উচিত আমাদের নেত্রীকে ধন্যবাদ দেওয়া। শনিবার (১৫ মে) সকালে নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ।

মির্জা ফখরুলের উদ্দেশে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তিনি বলেছেন, ‘১২ বছর ধরে তাদের ঈদ নেই। তারা আসলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। কারণ, খালেদা জিয়ার যে মিথ্যা জন্মদিন এতো পালন করেছেন, তা তো ফাঁস হয়ে গেছে করোনা টেস্টের রিপোর্টে। এজন্য তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। গত ১২ বছরে বাংলাদেশের মানুষ যে আনন্দ-উল্লাসে ঈদ উদযাপন করেছে, তা অভাবনীয়।’

সবাইকে স্বাস্থ্যবিধি মানার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সরকার চেষ্টা করেছে, মানুষ যাতে স্ব স্ব স্থানে থেকে ঈদ উদযাপন করে। এরপরও বিপুল সংখ্যক মানুষ বাড়িতে গেছেন। অনেকে স্বাস্থ্যবিধি মানেননি। ফিরে আসার সময়ও যদি তারা স্বাস্থ্যবিধি না মানে, তাহলে এর একটি বিরূপ প্রভাব থাকবে। জনগণের কাছে আমার অনুরোধ, ঈদে বাড়ি যাওয়ার জন্য যে হুড়োহুড়ি আমরা করেছি, সেটি যেন ফিরে আসার সময় না করি। কারণ, নিজের, নিজের পরিবার ও সর্বপরি দেশের সুরক্ষার জন্য এটি অত্যন্ত প্রয়োজন।

533 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন