৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে, সুযোগ পাচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের

বিসিবির বড় আয়ের আশা টিভি স্বত্ব

আপডেট: মে ১৩, ২০২১

বিশেষ প্রতিনিধি ॥ করোনার ধাক্কায় বিপর্যন্ত সারা পৃথিবী। খেলাধুলায় এর প্রভাব পড়েছে বেশ। আর্থিক সমস্যায় পড়েছে অনেক সংস্থা। ঠিক এই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টিভি স্বত্ব বিক্রি করে বড় অঙ্ক আয় করতে আশাবাদী। বিসিবির সূত্রে জানা গেছে, টিভি স্বত্ব বিক্রি করে ১৫০ কোটি টাকা পেতে পারে বিসিবি।

ঘরের মাঠে আগামী দুবছরের সব সিরিজের জন্য টিভি স্বত্ব বিক্রির দরপত্র আহ্বান করেছে বিসিবি। ১৮ মে ২০২১ থেকে ২০২৩ সালের ৫ অক্টোবর পর্যন্ত টিভি স্বত্ব বিক্রি করবে বিসিবি। স্বত্ব বিক্রির শেষ তারিখ ১৭ মে।

আগামী দুই বছর বাংলাদেশ ঘরের মাঠে ৭টি টেস্ট, ১৮টি ওয়ানডে ও ১৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

এর আগে ২০১৪ সালে ৬ বছরের জন্য গাজী টেলিভিশনের কাছে টিভি স্বত্ব বিক্রি করেছিল বিসিবি। করোনা পরবর্তী সময়ে সিরিজ ধরে এগোনোর পরিকল্পনা ছিল বিসিবি।

তাই দেশের মাটিতে শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য দরপত্র আহ্বান করেছিল বিসিবি। সেই নিলামে অংশ নিয়েছিল গাজী টেলিভিশন, টি স্পোর্টস ও ব্যান টেক। সেই নিলামে তিনটি ওয়ানডে ও দুটি টেস্টের জন্য ১৭ কোটি ৯৭ লাখ টাকা খরচ করে টিভি স্বত্ব কিনেছিল ব্যান টেক।

এ ব্যাপারে বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে। টিভি স্বত্ব বিক্রি করে ১৫০ কোটি টাকা আয় করা যেতে পারে।’

1327 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন