১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

৬ বছর পর জুটি বাঁধছেন দেব-শ্রাবন্তী

আপডেট: এপ্রিল ১৭, ২০২১

বিনোদন ডেস্ক:; দুজনে, সেদিন দেখা হয়েছিলো, বুনোহাঁস, শুধু তোমারই জন্য সিনেমার পর আবারও জুটি বাঁধতে চলেছেন টলিউডের জনপ্রিয় দুই তারকা দেব ও শ্রাবন্তী। ভোটের মাঠে দুজনের ভিন্ন পথ হলেও সিনেমার মাঠে দীর্ঘদিন পর জুটি বাঁধছেন তারা। লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘খেলাঘর’ সিনেমায় দেখা যাবে তাদেরকে। ২০১৫ সালের পর এ জুটিকে আর দেখা যায়নি। সেদিক থেকে ৬ বছর পর একসঙ্গে জুটি হয়ে আসছেন দেব-শ্রাবন্তী। তাদের সঙ্গে থাকছেন পাওলি দামও। এমনটাই জানা গেছে দেবের ফেসবুক পোস্ট থেকে।

জানা গেছে, তিনটি চরিত্রের মধ্যেই ঘুরবে ‘খেলাঘর’ সিনেমার গল্প। ত্রিকোণ প্রেমের সম্পর্ক তুলে ধরা হবে। তবে দেব, শ্রাবন্তী, পাওলির সম্পর্কের সমীকরণ ঠিক কেমন হবে, তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পরিচালক।

লীনা গঙ্গোপাধ্যায় ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি সম্পর্কের গল্প বলতে ভালোবাসি। নারী-পুরুষের সম্পর্কে অনেক পরত থাকে। তাই সম্পর্কের কাহিনি পুরনো হয় না।’

‘খেলাঘর’নিয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তী। দীর্ঘদিন পর আবারও দেবের সঙ্গে জুটি বাঁধছেন। নিজের চরিত্রটি নিয়ে শ্রাবন্তী বলেন, ‘খুব বলিষ্ঠ চরিত্র। এতে আমি একটি বাচ্চার মা। এক দিকে মা ও অন্য দিকে স্ত্রী হিসেবে চরিত্রটির টানাপোড়েন খুব সুন্দরভাবে গল্পে তুলে ধরা হয়েছে।’

অভিনয়ের পাশাপাশি এ সিনেমার প্রযোজকও দেব। বেঙ্গল টকিজ়ের সঙ্গে দেব এন্টারটেনমেন্টের দ্বিতীয় প্রজেক্ট এটি। এর আগে ‘টনিক’ নির্মাণ করেছিলেন তারা।

চলতি বছর আগস্ট-সেপ্টেম্বরে শুটিং শুরুর পরিকল্পনা আছে। নির্মাতারা জানান, ২০২২ সালে জানুয়ারিতে ‘খেলাঘর’ সিনেমাটি মুক্তির পরিকল্পনা তাদের।

452 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন