২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

৪০ কিঃমিঃ যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

আপডেট: মে ১২, ২০২১

জেলা প্রতিনিধি ॥ গণপ‌রিবহন বন্ধ থাকায় ঈদের ছুটিতে ছোট ছোট গাড়িতে হাজার হাজার মানুষ বাড়ির উদ্দেশে রওনা হয়েছে। এতে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব পার থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যা পর্যন্ত প্রায় ৪০ কি‌লো‌মিটার দীর্ঘ যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

বুধবার (১২ মে) ভোররাত থে‌কে গা‌ড়ির চাপ প্রচণ্ড বে‌ড়ে‌ যায়। এ সময় মহাসড়কে বেশ কয়েকটি ছোটখাটো দুর্ঘটনা ও বিশৃঙ্খলায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে চরম ভোগান্তির শিকার হচ্ছে চালক ও ঈদযাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, সব কিছু স্বাভাবিক রেখে গণপরিবহন বন্ধ করে করোনা সংক্রমণ ঠেকানোর চেষ্টা ঠিক হয়নি। মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে বাড়ি যাবেই। এ মুহূর্তে গণপরিবহন বন্ধ রাখায় মানুষ গাদাগাদি করে ট্রাক পিকআপ করে বাড়ি ফিরছে। এতে করোনার ঝুঁকি আরও বাড়ছে।

টাঙ্গাইল ট্রা‌ফিক পু‌লি‌শের সা‌র্জেন্ট কাজী অলিদ জানান, গভীর রাত থে‌কেই মহাসড়‌কে গা‌ড়ির চাপ বে‌ড়ে গে‌ছে। সকাল থেকেই বঙ্গবন্ধু সেতু হ‌তে মির্জাপুর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসন হবে।

457 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন