২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন: জয়নুল আবদিন ফারুক

আপডেট: মার্চ ৯, ২০২৬

অনলাইন নিউজ: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এমপি বলেন, কে এমপি বা মন্ত্রী হবেন সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমার নেতা শহীদ জিয়া ও নেত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। শুধু ২০৩১ সাল নয় ২০৩৭ এবং ২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ।

সোমবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মাগফিরাত কামনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, এখন জোর গলায় বক্তব্য দেওয়ার সময় নয়, ১২ তারিখের আগে আমরা জনগণের কাছে জোর গলায় বক্তব্য দিয়েছি ভোট পাওয়ার অধিকারের জায়গায়। জনগণ আমাদেরকে বিপুল ভোটে সমর্থন দিয়েছে। এই সরকারের মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন মরহুমা নেত্রী বেগম খালেদা জিয়া। তাই এখন জনগণের কাছে যে ওয়াদা দিয়েছি, ইশতেহার আমরা দিয়েছি, সেই ইশতেহার এবং ওয়াদা রক্ষা করতে হবে। তারেক রহমান সবচেয়ে যোগ্য ব্যক্তিদের দিয়ে মন্ত্রীসভা গঠন করেছেন। নতুন সরকারের অধীনে এজলাসে লাথি মারা হবে না, মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হবে না, জনগণকে ভিন্নমতকে হয়রানি করা হবে না। ফ্যামিলি কার্ড ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। খুব দ্রুতই কৃষি কার্ড শুরু হয়ে যাবে। এক কোটি গাছ লাগানো হবে। এখন আমরা প্রমাণ করে দিব যে, শহীদ জিয়া ও খালেদা জিয়ার লিগ্যাসি বহন করে মানুষের জন্য একমাত্র তারেক রহমান কাজ করতে পারবে। গত পরশু ছিল ৭ মার্চ।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের কেন্দ্রীয় সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট রফিক সিকদার প্রমুখ।

138 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন