১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

১৭ বছরের অপেক্ষার অবসান আজ দেশে ফিরছেন তারেক রহমান

আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৫

সোহেল আহমেদঃ দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান। আজ ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যে তিনি লন্ডনের বিমানবন্দরে পৌছেছেন বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিটে প্রস্তুত করা হয়েছে অভ্যর্থনা মঞ্চ।

দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।  প্রিয় নেতাকে এক নজর দেখতে মঞ্চের আশপাশে ইতিমধ্যে নেতাকর্মীদের অবস্থান দেখা গেছে। কনকনে শীত উপেক্ষা করে নেতাকর্মীদের মঞ্চ এলাকায় এক ধরনের উৎসব বিরাজ করছে।

বরিশাল থেকে ৪ টি লঞ্চে কমপক্ষে ২০ হাজার নেতাকর্মী রাজধানীতে রওনা দিয়েছেন বলে জানা গেছে। এদিকে চট্টগ্রাম মহানগরসহ ইপিজেড এলাকা থেকেও ট্রেন ও বাস যোগে হাজার হাজার নেতাকর্মী রাজধানীতে রওনা দিয়েছেন।

সবকিছু ঠিকঠাক থাকলে আজ তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে এক নতুন ইতিহাস সৃষ্টি হবে বলে প্রত্যাশা নেতাকর্মীদের।

361 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন