১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
বরিশাল আদালতের বিচারক নিখোঁজ, উদ্ধার তৎপরতা চালাচ্ছে পুলিশ পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ইপিজেড থানা যুবদলের বিক্ষোভ মিছিল ‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ পাহাড়ে জুম উৎসব ৭ নভেম্বর: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন

১৬ বছর আগুনে পুড়ে নেতাকর্মীরা খাঁটি সোনার মানুষ হয়েছেঃ আমীর খসরু

আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৫

হোসেন বাবলা, চট্টগ্রামঃ আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশে ব্যাপক সংঘর্ষ ও ষড়যন্ত্রের কঠোর আভাস পাওয়া যাচ্ছে। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা‌ করে বিএনপির নেতা কর্মীদের এগিয়ে যেতে হবে। গত ১৬ বছর আমাদের নেতাকর্মীরা আগুনে পুড়ে  খাঁটি সোনার মানুষ হয়েছে। তাই কোনো সড়যন্ত্র সফল হবে না।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত এক বর্ণাঢ্য আনন্দ মিছিলের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপরোক্ত কথা বলেন।

নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ,‌ শ্রমিক নেতা নাজিম উদ্দিন চৌধুরী, যুবদলের মোশাররফ হোসেন দীপ্তি, ছাত্রদলের সাইফুল আলম, মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, স্বেচ্ছাসেবক দলের বেলায়েত হোসেন ভুলু‌ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

501 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন