৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন নবম শ্রেণি পর্যন্ত নিষিদ্ধ হলো স্মার্টফোন

হেফাজতের ঢাকা মহানগর সভাপতি গ্রেপ্তার

আপডেট: এপ্রিল ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক:: হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা জুনায়েদ আল হাবিবকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জুনায়েদ আল হাবিবকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় মামলা ছাড়াও বর্তমানে একাধিক মামলা রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, গ্রেফতারের পর জুনায়েদ আল হাবিবকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে রোববার (১৮ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে গত কয়েক দিনে ২০১৩ সালের মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদ, সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়।

 

এর আগে, আজ শনিবার (১৭ এপ্রিল) হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বাংলাদেশে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হলে ৫ দিনের রিমান্ড দেন আদালত।

উল্লেখ্য, মাওলানা জুনায়েদ আল হাবীবসহ এখন পর্যন্ত হেফাজতের কেন্দ্রীয় ৯ জন নেতাকে গ্রেপ্তার করা হলো। এর বাইরে বিভিন্ন জেলা-উপজেলা থেকেও শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মোদিবিরোধী আন্দোলন করতে গিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে তাণ্ডব চালানোর অভিযোগে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

1094 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন