২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা

সুন্দরবনে অগ্নিকান্ড

আপডেট: মে ৩, ২০২১

বিজয় ডেস্ক ॥
সুন্দরবনের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (০৩ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বন বিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

তবে কেন আগুন ধরেছে এবং কী পরিমাণ জায়গায় আগুন ছড়িয়েছে, তা জানাতে পারেনি সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন।

তিনি বলেন, দুপুর ১টার দিকে দাসের বারানি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে বনরক্ষীরাও কাজ করছেন। আগুন যাতে বনের মধ্যে ছড়াতে না পারে সে জন্য আমরা আগুনের স্থানের চারপাশে ফায়ার ক্যানেল কাটা শুরু করেছি। আশা করি, খুব তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে পারব।

 

366 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন