১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ পাহাড়ে জুম উৎসব ৭ নভেম্বর: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল

সাভারে নারীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

আপডেট: মে ৩১, ২০২১

সাভার প্রতিনিধি ॥ ঢাকার ধামরাইয়ে শরিফা (৩৫) বেগম নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে।

সোমবার (৩১মে) বিকাল তিনটার দিকে কাউকে না জানিয়ে নিহত শরিফা বেগমকে দাফন করতে চাইলে নিহতের লাশ ও তার স্বামী রফিকুলকে পুলিশ থানায় নিয়ে যায়।

নিহত শরিফা নীলফামারী জেলার ডোমরা থানার গুলনাটি গ্রামে। সে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় মৃত আব্দুর রহমানের বাসায় স্বামী-সন্তান নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন।

পুলিশ জানায়, নিহত শরীফা বেগমকে দাফন করার সময় তার গলায় দাগ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসি। খবর পেয়ে পুলিশ ঘটনা স্তানে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে তার স্বামীকে আটক করে। এই দম্পত্তির ঘরে দুটি সন্তান রয়েছে।

এ ব্যপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই)আব্দুল সালাম বলেন, নিহতের মরাদেহ উদ্ধার করা হয়েছে,নিহতের গলায় দাগ রয়েছে। এ সময় তার স্বামীকে আমরা আটক করেছি ও নিহতের মরাদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

529 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন