৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের অস্তিত্ব: রাষ্ট্রপতি সৌদিতে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ তুড়ি মেরে থামালেন ক্লাসের হট্টগোল, তরুণী শিক্ষিকার অভিনব কৌশলের ভিডিও ভাইরাল বঙ্গভবনে উঠেছেন মির্জা ফখরুল, গার্ড অব অনার প্রদান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে পড়া হল সূরা ফাতহের ১০ নম্বর আয়াত, অর্থ কী

‘সাধারণ কফিনে হাসিমুখে আল্লাহর কাছে হাজির হবো’

আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৫

অনলাইন নিউজঃ‘সাধারণ একটা কফিনে হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো’—এমন আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি।

ওসমান হাদির ভেরিফায়েড পেজে ১৯ ডিসেম্বর সকাল ১১টা ৫৯ মিনিটে একটি পোস্ট প্রকাশ করা হয়। পোস্টে কফিনের একটি ছবি যুক্ত করা হয়েছিল এবং তা মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। পেজে লেখা হয়, ‘হারাম খাইয়া আমি এত মোটাতাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে! খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো।’

ওসমান হাদির মৃত্যুর দিনে তার দেওয়া এই পোস্টটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। পোস্টে হাদি আরও লিখেছিলেন, ‘মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদের সন্তানরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি।’

আরও একটি পোস্ট ব্যাপকভাবে রি-পোস্ট ও ভাইরাল হয়। এতে হাদি লিখেছিলেন, ‘হারাম খাইয়া আমি এতো মোটাতাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে! খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো।’

ইনকিলাব মঞ্চ জানায়, আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) শরিফ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হচ্ছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর ত্যাগ করার কথা রয়েছে মরদেহবাহী ফ্লাইটটির। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্ভাব্য অবতরণের সময় নির্ধারিত হয়েছে সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে।

564 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন