৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের অস্তিত্ব: রাষ্ট্রপতি সৌদিতে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ তুড়ি মেরে থামালেন ক্লাসের হট্টগোল, তরুণী শিক্ষিকার অভিনব কৌশলের ভিডিও ভাইরাল

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে সাংবাদিকদের বিক্ষোভ

আপডেট: মে ১৮, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥ প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সংগ্রহকালে শারীরিকভাবে হেনস্থার প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে সাংবাদিকরা। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর টাউন হলের সামনে এই মিছিল ও সমাবেশের আয়োজন করে বরিশাল রিপোর্টার্স ইউনিটি।

সমাবেশে বক্তব্য রাখেন প্রথম আলোর প্রতিনিধি জসীম উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক মিথুন সাহাসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের অমানুষিক নির্যাতনকারী স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বিচার দাবি এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ায় তীব্র নিন্দা জানানো হয়।

একইসাথে অবিলম্বে রোজিনার মুক্তির দাবি জানান।সমাবেশ শেষে একই দাবিতে বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

1002 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন