১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম তীব্র গ্যাস সংকটে চট্টগ্রাম, অনাহার কাটাতে মাটির চুলায় ভরসা ১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই

সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের মিছিল

আপডেট: জুলাই ১৩, ২০২৫

অনলাইন নিউজ:সন্ত্রাস, নৈরাজ্য, অপপ্রচার ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা-১২ আসনের বিএনপির নেতাকর্মীরা। আর এই মিছিলের নেতৃত্বে ছিলেন মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

রোববার (১৩ জুলাই) শিল্পাঞ্চল থানার নাবিস্কো মোড় থেকে শুরু হয়ে সাত রাস্তা, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড, ফার্মগেট ঘুরে কারওয়ান বাজার টিসিবি ভবনের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।

মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে সাইফুল আলম নীরব বলেন, এই দেশ নিয়ে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। আমরা বিগত ১৭ বছর হামলা মামলা নির্যাতনের শিকার হয়ে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করেছি। আগামীতেও তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা করব।

তিনি আরও বলেন, আজকে দেশের মানুষ নির্বাচনমুখী তখনই একটি চক্র বিভিন্ন রকম হামলা ও চক্রান্ত করছে নির্বাচন বানচালের জন্য। মিটফোর্ডের হত্যাকাণ্ড এই চক্রান্তের অংশ। আমরা বিএনপি পরিবার এই চক্রান্ত নস্যাৎ করে দেবো।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, আবু সুফিয়ান দুলাল, আবুল মনসুর খান দীপক, মোহাম্মদ আলী, নাজমুল হক মাসুম, হুমায়ূন কবির, ভিপি সোলায়মান, সাখাওয়াত হোসেন সৈকত, মনিরুজ্জামান মনির, কাজী ইলিয়াস, সালামত খান সজিব, আব্দুল বাসেত, মো. মশিউর রহমান সোহান প্রমুখ।সূত্র:ঢাকাপোষ্ট

309 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন