২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের

শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধ, অনুমোদন মন্ত্রীসভার

আপডেট: এপ্রিল ২৮, ২০২১

বিজয় ডেস্ক ॥ শ্রীলঙ্কায় বোরকা পরিধান নিষিদ্ধ করতে একটি আইনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। জাতীয় নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে খালিজ টাইমস।

গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সারাথ বীরাসেকারার প্রস্তাবটি অনুমোদন দেয় মন্ত্রীসভা।

এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার মুখপাত্র কেহেলিয়া রামবুকওয়েলা বলেন, ‘মন্ত্রিসভা প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এটি এখন আইনখসড়া কমিটির কাছে যাবে এবং পরে তা শ্রীলঙ্কার পার্লামেন্টে পাঠানো হবে।’

এর আগে গত মার্চে বোরকা নিষিদ্ধে আইন করার কথা জানিয়েছিলেন মন্ত্রী সারাথ বীরাসেকারা। ব্যাপক সমালোচনার মুখে ওই সময় শ্রীলঙ্কা সরকার জানিয়েছিল, এটি প্রস্তাবমাত্র এবং সরকার এটি বাস্তবায়নে তাড়াহুড়া করে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

407 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন