২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে জাতীয় পার্টির নেতারা

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬

অনলাইন নিউজ: কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বাধার মুখে পড়েছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। সেখানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপিনেতাকর্মীরা তাদের দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাদের ব্যানার এবং ফুলও কেড়ে নেওয়া হয়। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারিরাত দুইটার দিকে শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানানএনসিপির মহানগর ইউনিটের পেছন পেছন ব্যানার ও ফুলের তোড়া হাতে শহীদ মিনারে প্রবেশ করেছিলেন জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী। সেখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কোনও পরিচিত নেতাকে দেখা যায়নি।

এনসিপির দলটি পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় পার্টির ব্যানার দেখে ভুয়া ভুয়া স্লোগান শুরু করে। একপর্যায়ে তারা জাতীয় পার্টির ব্যানার ও ফুলের তোড়া কেড়ে নেয়।

পরে জাতীয় পার্টির নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ না করেই এলাকা ছাড়েন।

269 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন