২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
বরিশালে লাল শাপলা দেখতে নেমে কলেজছাত্রের মৃত্যু কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয়

লন্ডনে সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত

আপডেট: জুলাই ১৩, ২০২৫

অনলাইন নিউজঃ লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ সময় বিমানটি আগুনে পুড়ে গেছে বলে নিশ্চিত করেছে এসেক্স পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানায় বিবিসি

রোববার (১৩ জুলাই) স্থানীয় সময় বিকাল ৪টার আগে সাউথেন্ড-অন-সি এলাকায় ১২ মিটার দীর্ঘ একটি বিমানে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জরুরি সেবা সংস্থাগুলো।

ব্রিটিশ পত্রিকাগুলোর ওয়েবসাইটে দেখা গেছে, লন্ডনের প্রায় ৩৫ মাইল পূর্বের সাউথেন্ড বিমানবন্দরের আকাশে আগুন কুন্ডলী পাকিয়ে উঠছে।

পূর্ব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ঘটনাস্থলে চারটি অ্যাম্বুলেন্স ইউনিট, একটি র‌্যাপিড রেসপন্স গাড়ি, একটি বিপজ্জনক এলাকা সাড়া ইউনিট এবং একজন ঊর্ধ্বতন প্যারামেডিক উপস্থিত ছিলেন।

এসেক্স পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে অন্যান্য জরুরি পরিষেবা ও বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে কাজ করছে এবং এই কাজ আরও কয়েক ঘণ্টা চলবে।

এসেক্স কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, বিকাল ৩টা ৫৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায়। সাউথেন্ড থেকে দুটি, রেলি ওয়েইর থেকে একটি এবং বাসিলডন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিলেরিকি ও চেলমসফোর্ড থেকে আনা হয় অফ-রোড যান।

সতর্কতা হিসেবে রোচফোর্ড হান্ড্রেড গলফ ক্লাব ও ওয়েস্টক্লিফ রাগবি ক্লাব খালি করে দিয়েছে পুলিশ।

ওয়েস্টক্লিফ রাগবি ক্লাবের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুর্ঘটনার সময় সেখানে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল।

দক্ষিণ সাউথেন্ড ও লি-র লেবার এমপি ডেভিড বার্টন-স্যাম্পসন এক্স (সাবেক টুইটার)-এ বলেন, ‘আমি সংশ্লিষ্ট সবার প্রতি সহানুভূতি জানাচ্ছি।’

দক্ষিণ সিটি কাউন্সিলের ব্যবসা, সংস্কৃতি ও পর্যটনবিষয়ক মন্ত্রী ম্যাট ডেন্ট এক্স-এ লেখেন, ‘সাউথেন্ড বিমানবন্দরে একটি ছোট বিমান দুর্ঘটনার শিকার হয়েছে, এটা নিশ্চিত। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। সংশ্লিষ্ট সবাই ও জরুরি সেবাকর্মীদের প্রতি আমার সমবেদনা।’সূত্রঃ কালবেলা

674 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন