৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন নবম শ্রেণি পর্যন্ত নিষিদ্ধ হলো স্মার্টফোন

রাস্তা সংস্কারের দাবীতে পিতা-পুত্রের মানববন্ধন 

আপডেট: জুন ৬, ২০২১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ সরাইল- অরুয়াইল রাস্তা সংস্কারের দাবীতে তার দুই সন্তানসহ এক বাবা (শিক্ষক)  মানববন্ধন করেছেন। আজ ৬ জুন রবিবার  সকাল ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানব বন্ধনে অবস্থান করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ভুইশ্বর বাজার সংলগ্ন অরুয়াইল – সরাইল রাস্তায় এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়।

শিক্ষক মোঃ আসিফ ইকবাল খোকন বলেন অরুয়াইল – সরাইল রাস্তাটি নির্মাণ হওয়ার পর থেকে  বেশী দিন পূরু রাস্তার  স্বাদ ভোগ করতে পারিনি। কিছু দিন যেতে না যেতেই বর্ষায় ভেঙে ফেলে অরুয়াইল থেকে ভুইশ্বরের কিছু অংশ।  আবার তা মেরামত করা হলে ভেঙে যায়।

চুন্টার অংশ মেরামত করা হলে ভেঙে যায় রসুলপুরের অংশ। এভাবে আমরা অরুয়াইল পাকশিমূলবাসী রাস্তার পুরু স্বাদ ভোগ  করতে পারিনি।

তিনি আরও বলেন বর্তমানে ভুইশ্বর বাজার থেকে চুন্টা পর্যন্ত রাস্তার অবস্থা খুব নাজেহাল। চিকিৎসার জন্য জেলা সদরে গেলে অসুস্থ্য হয়ে বাড়ি ফিরতে হয়। শিশু বাচ্চাদের নিয়ে যাতায়াত মুশকিল। ছোট বড় গর্ত আর খানাখন্দের রাস্তায় প্রায়শই দূর্ঘটনার শিকার হচ্ছে সিএনজি চালকরা।

তিনি বলেন, আসন্ন বর্ষার আগে রাস্তার পাশে স্লাবসহ সংস্কার করা না হলে রাস্তাটি বিলিন হয়ে যাবে।  অচিরেই এ রাস্তা সংস্কারের দাবী জানাচ্ছি যথাযথ কর্তৃপক্ষ তথা জনপ্রতিনিধিদের নিকট।

আসিফ ইকবাল খোকন সরাইল উপজেলার অরুয়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মানববন্ধনে অংশ নেওয়া তার বড় ছেলে আতিক ইকবাল নীরব ৫ম শ্রেণির ও ছোট ছেলে আকিল ইকবাল সকাল প্রাক প্রাথমিক শ্রেণির ছাত্র।

1808 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন