৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের অস্তিত্ব: রাষ্ট্রপতি সৌদিতে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ তুড়ি মেরে থামালেন ক্লাসের হট্টগোল, তরুণী শিক্ষিকার অভিনব কৌশলের ভিডিও ভাইরাল বঙ্গভবনে উঠেছেন মির্জা ফখরুল, গার্ড অব অনার প্রদান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে পড়া হল সূরা ফাতহের ১০ নম্বর আয়াত, অর্থ কী

রান্না ঝটপট মাটন কোরমা

আপডেট: মে ১৫, ২০২১

বিশেষ প্রতিনিধি ॥ ভোজনরসিক মাত্রই কোরমা পছন্দ করেন। খাসির মাংসের কোরমা তো আরও সুস্বাদু। ঘরে বসেই ঝটপট তৈরি করতে পারেন মুখরোচক এ পদ। এতে উপকরণ যে অনেক লাগবে, তা নয়।

এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘উইকলি নিউ রেসিপি’-তে মজাদার মাটন কোরমার রেসিপি দিয়েছেন এ্যানি রেশমা। এতে উপাদানও কম লাগে আর তৈরি হয় চটজলদি। চলুন, এক ঝলকে দেখে নিই কীভাবে মাটন কোরমা রান্না করবেন—

উপকরণ

১. তিন টেবিল চামচ ঘি

২. তিন টেবিল চামচ পেঁয়াজকুচি

৩. তিন চা চামচ পেঁয়াজ বাটা

৪. দুই চা চামচ আদা বাটা

৫. এক চা চামচ রসুন বাটা

৬. আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো

৭. আধা চা চামচ জিরার গুঁড়ো

৮. স্বাদমতো লবণ

৯. তিন টেবিল চামচ টক দই

১০. এক কাপ খাসির মাংস

১১. ২০০ গ্রাম দুধ

১২. দুই টেবিল চামচ কাঠবাদাম বাটা

১৩. এক চা চামচ কাঁচামরিচকুচি

১৪. সামান্য পরিমাণ চিনি

১৫. পরিমাণমতো ক্রিম

প্রস্তুত প্রণালি

প্রথমে সসপ্যানে ঘি দিন। এতে পেঁয়াজকুচি দিয়ে হালকা করে ভেজে নামিয়ে নিন। এবার সসপ্যানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, টক দই ও খাসির মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে কাঠবাদামকুচি, কাঁচামরিচকুচি, চিনি ও ক্রিম দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের মাটন কোরমা। মজাদার মাটন কোরমা সহজে তৈরি করতে ও এর রন্ধন প্রণালি সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

1820 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন