১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস

রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত

আপডেট: মে ১৩, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥ শুক্রবার দেশব্যাপী পালিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের মতো এবারও ঈদের জামাত মসজিদে পড়তে হবে।

তবে সেটা হতে হবে স্বাস্থ্যবিধি মেনে এবং ঈদের নামাজের পর কোলাকুলি ও হাত মেলানো থেকে বিরত থাকতে বলেছে সরকার।

এ ছাড়া সবাইকে বাসা থেকে অজু করে যেতে হবে। আর অবশ্যই নামাজ পড়ার সময় মাস্ক পরতে হবে। কাতারে স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে বলে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ঈদুল ফিতরের প্রধান জামাত শুক্রবার (১৪ মে) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের মতো ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে।

এবারও হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হচ্ছে না। এ ছাড়া ভাইরাস মোকাবিলায় ঐতিহ্য শোলাকিয়া ময়দানেও ঈদ জামাত অনুষ্ঠিত হবে না।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ছাড়াও ঢাকার মসজিদগুলোতে এক বা একাধিক ঈদ জামাতের ব্যবস্থা থাকছে সেগুলো হলো-

পুরান ঢাকার চকবাজার শাহী মসজিদে সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত হবে। বড় কাটরা মাদ্রাসা মসজিদে একটি ঈদ জামাত হবে সকাল ৮টায়। লালবাগ শাহী মসজিদে সকাল সাড়ে ৮টায় একটি জামাত হবে।

নবাবগঞ্জ বড় মসজিদে ঈদের জামাত হবে তিনটি- সকাল ৭টায়, ৮টায় ও ৯টায়। আজিমপুর কবরস্থান মসজিদে সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায় চারটি জামাত হবে। আর ছাপড়া মসজিদে তিনটি জামাত হবে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়।

মিরপুর দারুস সালাম লালকুঠি বড় মসজিদে সকাল ৭টায় একটি জামাত হবে এবার। ধানমন্ডির তাকওয়া মসজিদে সকাল সাড়ে ৭টা ও সকাল ৯টায়; ধানমন্ডির বায়তুল আমান মসজিদে সকাল সাড়ে ৮টায়; ঈদগাহ মাঠ মসজিদে ৮টায় এবং সোবহানবাগ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত হবে।

পুরান ঢাকা তারা মসজিদে সকাল সাড়ে ৮টা ও ৯টায়; রায়সাহেব বাজার জামে মসজিদে সাড়ে ৮টায়; নিমতলী ছাতা মসজিদে সকাল ৮টা ও ৯টায়, আগামছি লেইন জামে মসজিদে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় এবং বায়তুল মামুর জামে মসজিদে সকাল সোয়া ৮টা ও ৯টায় ঈদের জামাত হবে।

গুলশান সেন্ট্রাল মসজিদে সকাল ৬টা, সাড়ে ৭টা এবং সাড়ে ৯টায় ঈদের তিনটি জামাত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এবং শহীদুল্লাহ হল জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

413 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন