২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজের কৃতিত্ব

আপডেট: মার্চ ১৭, ২০২৬

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় কৃতিত্ব দেখিয়েছেন বাংলাদেশি এক হাফেজ। জানা গেছে মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ ইব্রাহীম শেখ প্রথম হয়েছেন।

এ প্রতিযোগিতায় দ্বিতীয় মালয়েশিয়ার হাফেজ নূরুল আবছার এবং তৃতীয় স্থান অর্জন করেছেন থাইল্যান্ডের হাফেজ সায়েদুর রহমান। বাংলাদেশি ইয়ুথ কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ মোট ২৮টি দেশের প্রতিযোগী।

জানা গেছে হাফেজ ইব্রাহীম আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী পরিচালিত মাদরাসা উম্মুল কুরার ছাত্র। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উপলক্ষে কুয়ালালামপুরে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার দাতো ডা. হাসনিজাল হাসান।

ইয়ুথ কমিউনিটির সভাপতি মোহাম্মদ রাজু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ হাইকমিশনের লেবার মিনিস্টার সিদ্দিকুর রহমান। এদিন সম্মাননা জানানো হয় যমুনা টেলিভিশনের মালয়েশিয়া প্রতিনিধি মো. মনিরুজ্জামানকেও।

77 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন