২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
বরিশালে লাল শাপলা দেখতে নেমে কলেজছাত্রের মৃত্যু কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয়

ভোটে যাওয়ায় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে বিএনপি–জামায়াতকেও করতে হবে: রেজাউল ইসলাম

আপডেট: জুলাই ৩০, ২০২৫

অনলাইন নিউজঃ বিগত তিন সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হলে ২০১৮ সালের নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি–জামায়াতসহ ৩১টি দলকে নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া।

আজ বুধবার নির্বাচন কমিশনে দলের আয়–ব্যয়ের হিসাব জমা দিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, বিগত ৩ নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করতে বলা হয়, তাহলে বিএনপি, ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামীসহ ৩১টি দলকেও নিষিদ্ধের আওতায় আনা উচিত।

জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী জাতীয় পার্টি কোনো আইন ভঙ্গ করেনি, কোনো দলের দাবির পরিপ্রেক্ষিতে দলের নিবন্ধন বাতিল করার কোনো সুযোগ নেই। দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে জাতীয় পার্টি গত তিনটি সংসদ নির্বাচনে অংশ নিয়েছে।

রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, জাতীয় পার্টির গত ১ বছরে আয় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার ৯৩৮ টাকা, ব্যয় হয়েছে ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার টাকা। আয়ের খাত কর্মীদের চাঁদা,  প্রকাশনা, ডোনেশন দেখানো হয়েছে।

সূত্রঃ ইন্ডিপেন্ডেন্টনিউজ

299 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন